মফস্বল সংবাদ

লক্ষ্মীপুরে ই-তথ্য কেন্দ্রের কার্যক্রমের অগ্রগতি শীর্ষক সভা

গ্রাম পর্যায়ে ই-তথ্য সেবা ও ভিশন টুয়েন্টি ওয়ান বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরে তথ্য কেন্দ্রের কার্যক্রমের অগ্রগতি শীর্ষক এক সভা সম্প্রতি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলা প্রশাসক এ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালনাধীন এ টু আই প্রোগ্রামের বিশেষজ্ঞ মোঃ নাঈমুজ্জামান মুক্তা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা কামাল মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোফাজ্জল হোসেন প্রমুখ। এসময় জেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ই-তথ্য সেবা কেন্দ্রের অপারেটরবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সরকারের এ কর্মসূচি প্রতিটি ইউনিয়নে কর্মসংস্থানের পাশাপাশি তৃণমূল পর্যায়ে জনগণের তথ্যসেবা নিশ্চিত করা হয়েছে।

সভাশেষে ৫জন শ্রেষ্ঠ উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়।

 

 

 

     
lbheading